হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই আগামী ১৪ মে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার নির্বাচন। ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে যেমন ভাবে ঝাপিয়ে পড়েছে প্রার্থীরা, ঠিক তেমনই ময়দানে নেমে পড়েছে রাজ্য নেতৃত্ব। তীব্র দাবদাহ উপেক্ষা করেই চলছে প্রচার। সেই প্রচারের রেশ টানতে রবিবার ছুটির দিনে তৃনমূল প্রার্থীদের হয়ে প্রচারের এলেন তৃনমূল নেতা তথা বিধায়ক মানস ভুঁইয়া। এদিন তৃনমূলের প্রার্থীদের সাথে নিয়ে তাদের হয়ে পায়ে হেটে ভোট প্রচার করেন তিনি। এদিনের ভোট প্রচারের মানস ভুঁইয়াকে পেয়ে তৃনমূল কর্মীদের উৎসাহতা ছিল চোখে পড়ার মতো। ভোট প্রচারের মাঝে তৃনমূল নেতা তথা বিধায়ক মানস ভুঁইয়া জানান, মার্ক্সবাদি কমিউনিস্টদের কোমর ভেঙে গেছে তারা এখন তলানিতে ঠেকে গেছে। এখন সেই অবস্থায় শিলিগুড়ির মেয়র তথা সিপিএম নেতা গৌতম দেবের প্রস্তাব কার্যত উড়িয়ে দিয়ে বলেন সিপিএম নেতা গৌতম দেব গতকাল জানিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে তৃনমূলকে আন্দোলন করতে হলে তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীকে সিপিএম নেতাদের কাছে গিয়ে এই প্রস্তাব দিতে হবে। সেই প্রসঙ্গে মানস বাবু বলেন, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে একমাত্র তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী মাথা উচু করে আন্দোলন করেছেন। কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রের বিরুদ্ধে আব্দোলনের জন্য মমতা ব্যানার্জীকে একাধিকবার ডাকছেন। বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে মমতা ব্যানার্জীকে সিপিএমের কাছে যেতে হবে না। গৌতম বাবুর বক্তব্যকে সিপিএম এখনও অনুমোদন দেয়নি বলে মানস বাবু জানিয়েছেন।
মানস ভুঁইয়াকে দালাল বলে কটাক্ষ করলেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র অশোক ভট্টাচার্য। তিনি রবিবার ছুটির দিনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা নির্বাচনে জোট প্রার্থীর সমর্থনে প্রচারে এসে জেলা সাংবাদিক সম্মেলন করে একথা বলেন। আজ সকালে তৃনমূল নেতা তথা বিধায়ক মানস ভুঁইয়া তৃনমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে এসে গৌতম দেবের প্রস্তাব কার্যত উড়িয়ে দিয়ে বলেন এ রাজ্যে সিপিএমের কোমড় ভেঙে গেছে। তারই প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, চরম দুর্নিতিগ্রস্ত অধ:পতিত দল তৃনমূল কংগ্রেস। ওই দলের নেতা মন্ত্রী সাংসদরা জেলে যাওয়ার মুখে। বর্তমানে দুজন সাংসদ দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। তাদেরই হয়ে মানস বাবু এখানে এসে দালালি করছেন। তার এসব কথা বলার কোন অধিকার নেই। অবিলম্বে তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করা উচিত বলে দাবী করেন অশোক বাবু।